উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন জসিম উদ্দিন খান
- Update Time : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন খান। বৃহস্পতিবার (১২জুলাই) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষে এক সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইটিং অফিসার সমীর কান্তি দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিত্বে সভাপতি নির্বাচিত হন জসিম উদ্দিন খান।
সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সচিব দরবেশ আলী, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি বিশ্বজিত রায়, নুরে আলম সিদ্দিকী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনুষা রাণী দাস, সাধারণ অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, মুহিবুর রহমান নিজাম, শামীম আহমদ, লায়েকুজ্জামান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলী বেগম, দাতা সদস্য জসিম উদ্দিন খান।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষা গুণগত মান উন্নয়নে উপস্থিত সকল সদস্যবৃন্দ ঐক্যমতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবেন মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।


























