০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের চাঁদ দেখা গেছে, অাগামিকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর
- Update Time : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়।
এদিকে, সিয়াম সাধনার পর ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়।
জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এনামুল হাসান দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অান্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯ রোজা হয়েছে।



























