১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আযহায় জাফলং ও বিছনাকান্দিতে পর্যটকদের উপচেপ ভিড়

  • Update Time : ০৩:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

শাহ আলম, গোয়াইনঘাট থেকে :: বেহাল সড়ক আর টানা বর্ষণ উপেক্ষা করেও পবিত্র ঈদুল আযহার ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট জাফলং ও বিছনাকান্দিতে। ঈদ পরবর্তী দিন থেকেই ভ্রমণপিপাসুরা ভিড় করছেন এ পর্যটন কেন্দ্রগুলোতে। একদিকে সড়কের বেহাল দশা অন্য দিকে প্রতিকূল আবহাওয়া। তারপরও যেন থেমে নেই পর্যটকদের বাঁধ ভাঙা উল্লাস। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে কেউ সপরিবারে কেউবা আবার বন্ধু-বান্ধব সাথে নিয়ে ছুটে এসেছেন এ পর্যটন কেন্দ্রগুলোতে। পাশাপাশি সোয়াম ফরেষ্ট রাতারগুল, জাফলংয়ের মায়াবী ঝর্ণা, পান্তুমাইয়ের ফাটাছড়া ঝর্ণাধারায়ও অনেক পর্যটক লক্ষ করা যাচ্ছে।
প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করে ভ্রমণপিয়াসি পর্যটকদের। এর মধ্যে অন্যতম হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পাওয়া প্রকৃতিকন্যা জাফলং। প্রকৃতি এখানে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। কিন্তু বেহাল সড়ক আর টানা বর্ষণের কারণে পর্যটকদের ভ্রমণ আনন্দে যেন খানিকটা ভাটা পড়েছে। জাফলং পরিদর্শনে গিয়ে দেখা যায়, গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে আর বেহাল সড়কের কাঁদা জল মাড়িয়ে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে এখানে। জাফলংয়ের প্রধান আকর্ষণ মায়াবী ঝর্ণা। এখানে ও পর্যটকদের বাঁধভাঙ্গা জোয়ার। ঝর্ণার স্বচ্ছ জলে গাঁ ভিজিয়ে উল্লাস করছেন ভ্রমণপিপাসুরা। ক্যামেরায় ও হাতে থাকা স্মার্ট ফোনে ছবি তুলে ক্যামেরাবন্দি করছেন তারা। ঢাকা থেকে জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে আসা সুমন জানান, ঈদের ছুটি কাটাতে এবারই প্রথম তাদের জাফলংয়ে আসা। রাস্তাঘাটের বেহাল দশার কারণে একটু খারাপ লাগছিল। তবে জাফলংয়ের সৌন্দর্য দেখার পর তাদের সব কষ্ট কেটে গেছে।
গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, সারা বছরই গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় থাকে। ঈদে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে ও নিরাপদে ভ্রমণ করতে পারে সে লক্ষে গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। পাশাপাশি যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ, বিজিবি, আনসার ও রোভার স্কাউটরা নিয়োজিত রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঈদুল আযহায় জাফলং ও বিছনাকান্দিতে পর্যটকদের উপচেপ ভিড়

Update Time : ০৩:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ আগস্ট ২০১৮