ইসহাকপুর, লুদরপুর ও ইনাতনগর মাদ্রাসার উন্নয়নে লন্ডনে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০৬:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর লুদরপুর ইনাতনগর দারুসসুন্নাহ ইমদাদিয়া মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে ইসহাকপুর লুদরপুর ইনাতনগর দারুসসুন্নাহ ইমদাদিয়া মাদ্রাসা ট্রাস্ট ইউকে। কমিটি গঠনের লক্ষ্যে গত ২৮ আগষ্ট সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা সৈয়দ চান্দ আলীর মাস্টার এর সভাপতিত্বে ও শাহ জিল্লুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভা শেষে সর্ব সম্মতিক্রমে খান জয়নাল আবেদিনকে সভাপতি, দ্বীন মোহাম্মদ আরজুমন্দ আলীকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক ও হাসনাত আহমদ চুন্নুকে ট্রেজারার করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে মাদ্রাসার উন্নয়নে অনুষ্ঠিত সভা থেকে ৫০ লাখ টাকার প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন প্রবাসী নেতৃবৃন্দ। নব নির্বাচিত কমিটির সদস্যগন মাদ্রাসার উন্নয়নে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি খান জয়নাল আবেদিন, সিনিয়র সহ সভাপতি দ্বীন মোহাম্মদ আরজুমন্দ আলী, সহ সভাপতি ইকবাল মোহাম্মদ হোসেন, রেজাউল করিম, সোনা মিয়া, আবদাল মিয়া-বাবুল মিয়া, আব্দুল জলিল, বদর উদ্দিন, আঙ্গুর মিয়া, জসিম উদ্দিন, সাজ্জাদ আলী, আব্দুল আওয়াল, মোহাম্মদ মোজাম্মিল হোসেন শামামী (আব্দুল ওয়াহিদ), সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ সাধারণ সম্পাদক শাহ আসাদুল করিম, ওলিউর রহমান, ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু, সহ ট্রেজারার মুহিত মিয়া, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সালিক মিয়া, সেলিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবার উদ্দিন, সহ প্রকাশনা সম্পাদক জাহিদ মিয়া, সাব্বির মিয়া, সাংস্কৃতিক সম্পাদক নাজমূল হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক সফিকুর রহমান, লিলু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক তকদ্দুছ মিয়া, সহ শিক্ষা সম্পাদক হুমায়ুন আহমদ আমিন, আবুল কালাম ইরন, ক্রিড়া সম্পাদক জাকির এম হোসেন, সহ ক্রিড়া সম্পাদক ইমাম, রেজাউল করিম, ওয়েলফেয়ার সম্পাদক ফজলুল করিম, সহ ওয়েলফেয়ার সম্পাদক আমিরুল ইসরাম, সেলিম উদ্দিন, অফিস সম্পাদক মাসুক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাহেব উদ্দিন, সহ ধর্ম সম্পাদক হাফিজ পারভেজ, সদস্য শাহ জিল্লুল করিম, সুজুল আলী, মুনায়েম খান, শেখ বেলাল আহমদ, শেখ নানু মিয়া, সফিক মিয়া। প্রেস বিজ্ঞপ্তি



























