জগন্নাথপুরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শরিফা জাহান বিতর্কে দেশের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত
- Update Time : ০২:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বিতর্কে দেশের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শরিফা জাহান।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া দশটায় ঢাকার এফডিসিতে অনুষ্ঠিত ৯ম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির মেধাবী ছাত্রী শরিফা জাহান দেশের শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণের পরিচলনায় আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইালাম নাহিদ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসেন প্রমূখ।
প্রতিযোগিতার ফাইনালে বরিশাল বিভাগের সেরা দল রাশেদ খান মেনন উচ্চ বিদ্যালয় (বাবুগঞ্জ) চ্যাম্পিয়ন এবং সিলেট বিভাগের সেরা দল সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্কের বিষয়: “শিক্ষাব্যবস্থার সংস্কারই দুর্নীতি রোধ করতে পারে।” চ্যাম্পিয়ন দল ছিল বিষয়টির পক্ষে।



























