ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় রাজশাহী বিভাগকে হারিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে
- Update Time : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় রাজশাহী বিভাগকে হারিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে।
জাতীয় মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা “বিতর্ক বিকাশ” এর সেমিফাইনাল ২০ আগস্ট রোববার ঢাকার এফসিডি হলরুমে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়।
অনু্ষ্ঠানে এনটিভির বার্তা সম্পাদক ও ব্র্যাকের পরিচালকবৃন্দসহ উপস্থিত ছিলেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ বদরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আঃ জাহের, প্রভাষক জাহিদ হাসান প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীরা হলো ঋতু (দলনেতা), শরিফা, বুশরা, আহাদ ও সালমান।



























