ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
- Update Time : ০২:২৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭মে) বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক বশির আহমদ, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোনায়েম খান, জামাল আহমদ, বিএনপি নেতা তখদ্দুছ আলী, শানুরুল হক, আব্দুল মুত্তালিব, তোতা মিয়া, আব্দুন নুর, নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীমুর রহমান রাসেল, মুসলিম আলী, আব্দুল লতিফ, বাবুল মিয়া, আবু সুফিয়ান, সুন্দর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা ওয়াসিম আলী, দুলাল মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ টিপু, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূম, জয়নাল খান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ।





























