ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের অভিষেক সম্পন্ন : সেচ্ছাসেবী ব্লাড ডোনার সদস্য সংগ্রহ চলছে
- Update Time : ০২:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের ৪র্থ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান এবং ১ম মাসিক সভা সোমবার সন্ধ্যায় ব্লাডগ্রুপের সভাপতি সৈয়দ আমিন হকের বালুচরস্থ বাসায় অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের সভাপতি সৈয়দ আমিন হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নানু মিয়া ও দপ্তর সম্পাদক সৈয়দ ফাহিম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাকাল আবেদীন, সাবেক সভাপতি মোঃ আবু তারেক, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, কবি সৈয়দ তাহসিন আহমদ, মোঃ আবু তাহের, হাবিবুর রহমান, সাজাদ কোরেশী, নাছির আহমদ, সৈয়দ দিনার আহমদ, সৈয়দ জীবান আহমদ, সাধারণ সদস্য মিফতাহ উদ্দিন।
সভায় ব্লাড গ্রুপের নতুন সদস্য সংগ্রহ এবং গ্রুপের বিভিন্ন উন্নয়নশীল দিক নিয়ে বিশেষ আলোচনা হয়।
উল্লেখ্য যে, ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেট এর সেচ্ছাসেবী ব্লাড ডোনার সদস্য সংগ্রহ চলছে। আগ্রহী সদস্যদের কে কার্যকরী পরিষদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি




























