ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের নতুন কমিটি গঠন
- Update Time : ০২:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে ও দেড় বছরপূর্তি অনুষ্টান সম্পন্ন।
“রক্ত দিয়ে বাঁচাব প্রাণ, দৃঢ় মোদের এই শ্লোগান” নিয়ে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর মুমূর্ষু রোগীদের কাছে রক্ত পৌঁছে দিতে সমাজ সচেনত এক ঝাক তারুন্যে উজ্জীবিত মানবতার কল্যানে অাপনজন হয়ে অাত্মপ্রকাশ করে “ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেট”। ২১মার্চ বুধবার উদযাপন করেছে সংগঠনের দেড় বছরপূর্তি অনুষ্টান ও গঠন করা হয়েছে কার্যকরী পরিষদের নতুন কমিটি।
ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের বর্তমান সভাপতি সৈয়দ আমিন হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ তাহসিন এবং দপ্তর সম্পাদক মোঃ তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য মোঃ নাছির আহমদ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাকাল আবেদীন, সাবেক সভাপতি মোঃ আবু তারেক, সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ মাসুদ হাসান, প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাজাদ কোরেশী, সাবেক সহ-অর্থ সম্পাদক মোঃ নানু মিয়া,
কার্যকরী সদস্যবৃন্দ সৈয়দ ফাহিম আহমদ, মোঃ আবু তাহের, মো: হাবিবুর রহমান, মোঃ ইশতিয়াক রহমান, সাধারণ সদস্যবৃন্দ সৈয়দ জগরুল ইসলাম, সৈয়দ তাহমিদ সিদ্দিকী, সৈয়দ ফারহান আহমদ, সৈয়দ আইয়ুব আহমদ, সৈয়দ রনি, মোফাচ্ছির আহমদ চৌধুরী, সৈয়দ দিনার, সৈয়দ জীবান আহমদ।
সভা শেষে ইউনাইটেড ব্লাড গ্রুপের ১১সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়।
নতুন কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি সৈয়দ আমিন হক, সাধারণ সম্পাদক মোঃ নানু মিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ ফাহিম আহমদ। কার্যকরী কমিটির সদস্যবৃন্দ: সৈয়দ তাহসিন আহমদ, মোঃ তোফায়েল আহমদ, মোঃ সাজাদ কোরেশী, মোঃ আবু তাহের, মো: হাবিবুর রহমান, মাওলানা নাছির আহমদ, সৈয়দ দিনার, সৈয়দ জীবান আহমদ। বিজ্ঞপ্তি



























