ইউনাইটেড ব্লাডগ্রুপ সিলেট এর ১ম বর্ষপূতি উদযাপন
- Update Time : ১০:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: ইউনাইটেড ব্লাডগ্রুপ সিলেট এর ১ম বর্ষপূতি উদযাপন ও রক্তের বন্ধন প্রকাশনা উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে কেক কেটে মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি আবু তাহের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মাসুদ হাসানের পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ সৈয়ধ মহসিন আহমদ, প্রবাসী ও সমাজকর্মী সৈয়দ আরিফ আহমদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সৈয়দ সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফাহিম আহমদ, তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিন হক, সাকাল আবেদীন, ডা. সৈয়দ তানভীর আহমদ, ডা. সৈয়দ মারজান আহমদ, মিজানুর রহমান কোরেশী, সৈয়দ শফিকুর ইসলাম, সৈয়দ মুছাদ্দিক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নাছির।





























