আশারকান্দি ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ০১:২৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নংআশারকান্দি ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত।
উপজেলার ৮নংআশারকান্দি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শনিবার স্থানীয় নয়াবন্দর বাজারে পার্টি অফিসে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী (বাচ্চু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন, সহ-সম্পাদক নানু মিয়া, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরী ও হোসাইন আহমদ টিটু। ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজের মাধ্যমে উপজেলা যুবলীগ কতৃক যে সিদ্বান্ত দেয়া হয় তা আশারকান্দি ইউ/পি যুবলীগের দৃস্টিগোচর হয়েছে। উপস্থিত বক্তারা বলেন, উপজেলা কমিটিতে আশারকান্দি ইউনিয়নের ৮ জন প্রতিনিধি থাকার পরও তাদেরকে না জানিয়ে উপজেলা যুবলীগ যে মিথ্যা ও বিভ্রান্তিমূলক ঘোষনা দিয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা আরো বলেন, ভবিষ্যতে এমন সিদ্বান্ত নেয়ার আগে উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সিদ্বান্ত নেবেন বলে আশাকরবো। কর্মীসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইউপি যুবলীগ নেতা কামাল হোসেন, জাবির আহমদ, আছকির আলী, আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, আলী হোসেন, রুহেল আহমদ, সাজন কবিরী, সাজ্জাদ চৌধুরী, নিধির সুত্রধর, আবুল কালাম রাসেল, মনজুর আহমদ, আক্তার হোসেন, মিলাদ আহমদ, কামাল হোসেন লিলু, এমেল রাজা চৌধুরী, শাহ মেহবুল আলী, শের আলী, মির্জা হোসেন, হাবিব আহমদ, আবু ছালেহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























