০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.)র’ সংক্ষিপ্ত জীবনী

  • Update Time : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সাদিকুর রাহমান :: উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন রইসুল কোররা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা ছিলেন বর্তমান যামানার একজন শ্রেষ্ট ওলি।তিনি মানুষের কাছে ফুলতলী ছাহেব নামে অধিক পরিচিত ছিলেন।তার নাম আব্দুল লতিফ। তিনি ১৯১৩ সালে সিলেটের জকিগঞ্জের ফুলতলী গ্রামে এক আলেম পরিবারে  জন্ম গ্রহন করেন।তার পিতার নাম মুফতি আব্দুল মজীদ চৌধুরী। তার পিতা তৎকালীন সময়ের একজন আলেম ছিলেন।

শিক্ষা জীবন: ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) প্রাথমিক শিক্ষা লাভ করেন ফুলতলী মাদ্রাসা থেকে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর তিনি বদরপুর আলীয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি  কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন।তার পীর মুর্শিদ ও উস্তাদ আবু ইউসুফ শাহ ইয়াকুব বদরপুরী (রহ.) এর নির্দেশে উচ্চ শিক্ষা অর্জনের জন্য ভারতের বিখ্যাত বিদ্যাপীঠ রামপুর আলীয়া মাদ্রাসায় ভর্তি হন।সেখান থেকে তিনি সাফল্যের সাথে চুরান্ত পরিক্ষায় পাশ করেন। এই মাদ্রাসায় তার হাদীসের উস্তাদ ছিলেন, আল্লামা খলিলুল্লাহ রামপুরী ও অজিহ উদ্দিন রামপুরী (রহ.)। সহিহ ক্বিরাত শিক্ষা করার জন্য তিনি তার উস্তাদ বদরপুরী (রহ.) এর কাছে ইলমে ক্বিরাত শিক্ষা করেন এবং সনদ গ্রহন করেন।পরবর্তীতে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) তার ক্বিরাত আরো বিশুদ্ধ করার জন্য ১৯৪৬ সালে মক্কা শরীফের ক্বারী গণের উস্তাদ রইসুল কোররা আহমদ হেজাজীর নিকট ক্বিরাত শিক্ষা করেন এবং সনদ গ্রহন করেন।

কর্ম জীবন: আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) ১৯৪৬ সালে রামপুর আলীয়া মাদ্রাসার শিক্ষকতার মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। ১৯৫৪ সালে তিলি সিলেটের প্রথম বিদ্যাপীঠ গাছবাড়ীয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসাবে যোগদান করেন। এই মাদ্রাসায় তিনি ভাইস প্রিন্সিপাল ও প্রিন্সিপালের দ্বায়িত্ব্য পালন করেন।তারপর তিনি সৎপুর আলীয়া মাদ্রাসায় এবং ইছামতি মাদ্রসায় হাদীশ শরীফের আঞ্জাম দেন। ১৩৪৫ বাংলায় তিনি তার উস্তাদ বদরপুরী (রহ.) মেয়ে খাদিজা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ তরফে তার ছিল চার পুত্র ও তিন কন্যা-
মাও. ইমাদ উদ্দিন চৌ:, মাও.নজমুদ্দিন চৌ:, করিমুন্নেছা চৌ:, মাও শিহাব উদ্দিন চৌ:, মাহতাবুন নেছা চৌ: ও মুফতি গিয়াস উদ্দিন চৌ:।

আল্লামা ইয়াকুব বদরপুরী (রহ.) এর মেয়ে খাদিজা খাতুন আল্লাহর ইবাদাতাতে মগ্ন হয়ে উঠেন।বদরপুরী (রহ.) এর নির্দেশে ফুলতলী গ্রামের আব্দুর রশীদ খানের কন্যা নেহারুন নেছার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ তরফে তার তিন পুত্র, কোন কন্যা সন্তান নেই। তিন পুত্র হলেন -মাও. কমর উদ্দিন চৌ:, মাও.ফখর উদ্দিন চৌ: ও মাও. হুছাম উদ্দিন চৌ:।

শেষ নিশ্বাস : আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রাহ) ২০০৮ সালের ১৬ ই জানুয়ারি সিলেটের সোবহানিঘাটে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.)র’ সংক্ষিপ্ত জীবনী

Update Time : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮