আমি শুধু জনসেবা করে যেতে চাই– প্রতিমন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০৮:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, এ দেশের মালিক জনগণ। তারা আমার মা-বাপ, ভাই-বোন। আমি কোন টাকা-পয়সা চাই না। আমি শুধু জনগণের সেবা করে যেতে চাই। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে জনগণ খুশি হলেই আমাদের কাজ করা স্বার্থক হবে। ১৬ অাগস্ট
বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্যানিটেশন উদ্বুদ্ধ করন ও হত দরিদ্রদের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু প্রমূখ। এ সময় জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, সহকারি কর্মকর্তা তপন চন্দ শীল, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের মধ্যে ৪০টি গভীর নলকূপ, ৩০০ সেট লেট্রিনের রিং-স্লাব ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। সেই সাথে অডিটরিয়াম প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এবার মেলায় মোট ৯টি স্টল অংশ গ্রহন করে। এছাড়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর বাজারে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























