০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের, আনন্দ মিছিলে উদযাপন

  • Update Time : ১১:৫২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীরা আনন্দ মিছিল বের করবেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা একটি চিঠি দেবেন। সেখানে মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধি কোটার মতো প্রাপ্য কোটার দাবিদারদের জন্য কোটা রাখার আহ্বান জানাবেন তারা।

তিনি বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। তার বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

জাতীয় সংসদে গতকাল প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন।  হাসান আল মামুন আরো জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার আগপর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখব। তিনি এও বলেন, প্রজ্ঞাপন জারি করার পর যদি বুঝি আমাদের ন্যায্য দাবি প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়নি, তখন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের, আনন্দ মিছিলে উদযাপন

Update Time : ১১:৫২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮