আনোয়ারুজামান চৌধুরী দেশে আসছেন কাল : বিশ্বনাথ শহরে প্রচার মিছিল
- Update Time : ১২:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সিলেট ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুজামান চৌধুরী দেশে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁর আগমনে বুধবার দুপুরে বিশ্বনাথ শহরে উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্বনাথ শহরের নতুনবাজার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পথ সভায় মিিিলত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আশিক আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোবারক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুর ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগ নেতা আক্তার হোসেন, জাহেদ তালুকদার, ছাত্ররীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বর্তমান কমিটির সহ-সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য জহুর আলী মেম্বার, মোহাম্মদ আমির আলী, তাজুল ইসলাম, ছাত্রলীগের সহ-সভাপতি সালমান রব্বানী, যুবলীগ নেতা আছকির আলী, সজ্জাদ আহমদ, জয়নাল আহমদ, হেলাল মিয়া মেম্বার, পলাশ সেনাপতি, আব্দুল মালিক সুমন, আব্দুল হক, শেখ মো. আমির আলী, নাছির আহমদ, ফারুক মিয়া, ইসলাম হোসেন, রাজন আহমদ, নুরুল ইসলাম, তোরণ চৌধুরী, সিতার মিয়া, শেখ জমির আলী, হাবিবুর রহমান, সামসুল ইসলাম, আব্দুর রকিব, ইমরান আহমদ রিয়াদ, সেবুল আহমদ, ফিরোজ তালুকদার, মাসুক আহমদ, আরকুম আলী, ফুল মিয়া, শানুর আলী, জহিরুল হক, আঙ্গুর আলী, বাদশা মিয়া, বসর মিয়া, নাজমুল খান, ছাত্রলীগ নেতা লিটন আহমদ, আহমদ আলী, মিজানুর রহমান, আজিরউদ্দিন, ফরহাদ আলী, নূরউদ্দিন, মসাঈদ, শাহিন আহমদ, সুজন আহমদ, নূরুল ইসলাম নাহিদ, নাঈম আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা এনামুল আহমদ, তুহিন আহমদ, ফয়জুর ইসলাম, ফাহিম আহমদ, আব্দুস শহিদ, বেলাল আহমদ, রায়হান আহমদ, রুমন আহমদ, মুন্না আহমদ, শফিকুর রহমান, বিলাল আহমদ, সাইফুর রহমান, রুহান আহমদ, রাজন আহমদ, তাজুল ইসলাম, রেজাউল ইসলাম, আশরাফ আলী, নাজিমউদ্দিন প্রমুখ।





























