০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদর্শ মানুষ জাতির দর্পন- মুহাম্মদ মুনতাসির আলী

  • Update Time : ০৬:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

মর্নিং স্টার ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, আদর্শ মানুষ জাতির দর্পন। শিশুদের নৈতিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায়ও কাজ করা সকলের দায়িত্ব। গুনেধরা এই সমাজকে শৃংখল সমাজে পরিণত করতে আমাদের সকলকে শিক্ষায় এগিয়ে আসতে হবে। মর্নিং স্টার একাডেমী প্রায় দেড় যুগ ধরে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সেবা পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছে।
তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ রামপাশা রোডস্থ মর্নিং স্টার একাডেমীর বার্ষিক ‘সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একাডেমীর প্রিন্সিপাল সায়েফ আহমদ সায়েকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিক আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল। বক্তব্য রাখেন একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- একাডেমীর সহকারী শিক্ষক অলক কান্তি দাস, কবির খান, আয়েশা আক্তার পপি, সাইফুল ইসলাম, সালমা খানম, আখতার হোসাইন, তানিয়া রহমান, হাফিজ জাকির হোসাইন, নাজমিন আক্তার রলি প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। প্রস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আদর্শ মানুষ জাতির দর্পন- মুহাম্মদ মুনতাসির আলী

Update Time : ০৬:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭