০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজিজ আহমেদ সেনাবাহিনীর নতুন প্রধান

  • Update Time : ০২:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিজিবির সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক-এর স্থলাভিষিক্ত হবেন। সোমবার (১৮ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ জুন বিকেলে তাকে জেনারেল পদে উন্নীত করা হবে। এরপর, তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আজিজ আহমেদকে তিন বছরের জন্যে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজিজ আহমেদ বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন। তার আগে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল আজিজ ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজিবি প্রধানের দায়িত্ব নেয়ার আগে আজিজ আহমেদ কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন।

বিএমএর অষ্টম দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীতে আর্টিলারি কোরে কমিশন পান আজিজ আহমেদ।

কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন্স), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদপ্তরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আজিজ আহমেদ সেনাবাহিনীর নতুন প্রধান

Update Time : ০২:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮