০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে সব দল অংশ নেবে, আশা বৃটিশ প্রতিমন্ত্রীর

  • Update Time : ০৩:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে বলে আশাবাদী এক দিনের সফরে ঢাকায় আসা বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ প্রতিমন্ত্রী এবং লর্ড আহমেদ অফ উইম্বলডন তারিক মাহমুদ আহমেদ। মঙ্গলবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, বৃটিশ প্রতিমন্ত্রী বলেছেন, আমরা আশা করি বাংলাদেশের আগামী নির্বাচন সকলের অংশগ্রহণের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের জন্য কোনো ক্ষতির কারণ হবে না। বাংলাদেশ বৃটেনে যে সব ব্যবসায়িক সুবিধা পেয়ে আসছে তা অব্যাহত থাকবে। এ সময় তিনি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন। বলেন, “বাংলাদেশেরও বলার মত চমৎকার গল্প রয়েছে। তিনি আশা করেন- প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ধাপে ধাপে মধ্যম আয়ের দেশ হয়ে উঠবে। তিনি বাংলাদেশের কওমী মাদ্রাসার শিক্ষাকে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করার সরকারি উদ্যোগেরও প্রশংসা করেন। এসময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই তার সরকার গণশিক্ষার প্রসারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ে শতকরা ৬০ ভাগ নারী শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার পাশ্ববর্তী দেশের সঙ্গে যৌথ উদ্যোগে সীমান্তে মানব পাচার বন্ধের উদ্যোগ নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাউকেই কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে তার সরকার সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ উৎপাটনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে আগে রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করে বৃটিশ প্রতিমন্ত্রী। সেখানে তিনি অন্যান্য বিষয়ের সঙ্গে জানান, আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী এপ্রিলে লন্ডনে কমওয়েলথ শীর্ষ সম্মেলন (চগম) হবে। সেই আয়োজনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত। বৃটিশ প্রতিমন্ত্রী আশা করেন সেখানেও শেখ হাসিনা-মে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। উল্লেখ্য, গত জুনের নির্বাচনে তেরেসা মে’র নেতৃত্বাধীন সরকার গঠনের পর বৃটেনের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধির এটাই প্রথম ঢাকা সফর। ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন জানিয়েছে, ২৪ ঘন্টার ঝটিকা সফর শেষে প্রতিমন্ত্রী বুধবার ভোরে ঢাকা ছেড়ে যাবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আগামী নির্বাচনে সব দল অংশ নেবে, আশা বৃটিশ প্রতিমন্ত্রীর

Update Time : ০৩:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০১৭