১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামি নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে ন্যায় বিচার করুন- এম.এ মান্নান

  • Update Time : ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, এবার হাওর রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। গত বছর হাওর তলিয়ে ফসল হানির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাল, টাকা, সার. বীজ সহ সব ধরণের সহায়তা করছে সরকার। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে শুধু ন্যায় বিচার করুন। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও গরীব মানুষের ভাগ্য বদলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এ জন্য শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে তিনি সকলের প্রতি আহবান জানান। ৫ নভেম্বর রোববার সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষকদের মধ্যে ধানের বীজ, সার ও ব্যাংকের মাধ্যমে টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ।

এ সময় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আগামি নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে ন্যায় বিচার করুন- এম.এ মান্নান

Update Time : ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭