০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়- ওবায়দুল কাদের

  • Update Time : ০৫:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ‘খালেদা জিয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে, সেই মামলার বিচার কার্যক্রম এগিয়ে চলছে। সেই মামলার শেষ পর্যন্ত একটা রায় হবে। সেই রায়ে বেগম জিয়া দণ্ডিত হবেন না খালাস হবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, সরকার আন্তরিকভাবে চায় বিএনপি গতবার যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে নির্বাচনে আসুক। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আমরা ফাঁকা মাঠে কাউকে গোল দিয়ে ক্ষমতায় যাব এরকম নির্বাচন শেখ হাসিনার সরকার করতে চায়না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সময় বলেন, সৈয়দপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু হয়নি। এটিকে নিয়ে বিরূপ মন্তব্য করার কিছু নেই বলেও জানান।
মন্ত্রী মহিপাল ফ্লাইওভার সম্পর্কে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ১৮১ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট বৃহৎ ফ্লাইওভরাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের ছয় মাস আগে ১৬ই ডিসেম্বরের মধ্যে এটির কাজ শেষ করবে সেনাবাহিনী। ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় প্রকল্পের পরিচালক ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ, লে. কর্নেল মুশফিকুল আলম, লে. কর্নেল শাহরিয়ার, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গির আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যনেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়- ওবায়দুল কাদের

Update Time : ০৫:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭