আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে দুর্ধর্ষ ছিনতাই
- Update Time : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, ছিনতাইয়ের স্বীকার ব্যক্তি ঢাকাদক্ষিণ পূর্ববাজারের ব্যবসায়ী ডেজি টেলিকমের সত্ত্বাধীকারী দক্ষিণ রায়গড় গ্রামের মৃত ফজলুল হক খানের পুত্র পিন্টু আহমদ খান (৪৮)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি প্রতিদিনকার ন্যায় নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে তিনির ঢাকাদক্ষিণ দারুল হুসাইনিয়া মাদ্রাসায় পড়–য়া ছেলে মাহফুজ (৮)কে সাথে নিয়ে বাড়িতে যাওয়ার পথে বাড়ির সম্মুখে গেলে কালাই মিয়ার ডাউন নামক স্থানে পৌছা মাত্র এ ঘটনা ঘটে।
ছিনতায়ের স্বীকার পিন্টু আহমদ খান প্রতিবেদককে জানান, প্রথমে পথরোধ করে কালো রঙের ১টি মোটর সাইকেল। পরে এসে তাদের সাথে যোগ দেয় আরেকটি মোটরসাইকেল। মটরসাইকেলে আরোহী ৩জনেরই মাথায় হেলমেট এবং পরনে ছিল কালো রঙের জ্যাকেট। এসময় পিন্টু আহমদ খানকে থামিয়ে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বলে আপনাকে তল্লাশি করতে হবে আপনার সাথে কি কি আছে ।
তখন তার সাথে থাকা দোকানের নগদ অর্থসহ ব্যবসায়ীক কাজে ও ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র ব্যাগসহ ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওসি বলেছেন আপনাকে নিয়ে যেতে হবে বলে মটরসাইকেলে তুলে নিতে চাইলে তার সাথে থাকা ছেলে মাহফুজ চিৎকার করে কান্না শুরু করলে তারা থাকে রেখে পালিয়ে যায়।
পিন্টু আহমদ খান আরো জানান, ছিনতাইকারীদের সাথে একটি পিস্তল ও দুটি লাটি ছিল। ছিনতাইয়ের ঘটনায় তার সাথে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, বিকাশ সিম ৪টি, রকেট সিম ১টি, টেব ২টি, ৫টি মোবাইল ফোন। সিমগুলোতে ৬৭ হাজার টাকা ছিল এবং মোবাইল ও টেব এর মূল্য প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এর সাথে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ২টি ও দোকানের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র খোয়া গেছে।
তিনি জানান, ঘটনার সাথে সাথে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করি। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক শিবলীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়টি আমি খতিয়ে দেখছি। উল্লেখ্য যে, একই রোডে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু কোন প্রতিকার না হওয়ায় এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।




























