অাশারকান্দি ইউনিয়নে স্বাধীনতা দিবসে শাহজালাল র. একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৩:০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবসে শাহজালাল র. একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার হযরত শাহজালাল (র.) একাডেমীর উদ্যােগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
দাওরাই হযরত শাহজালাল (র.) একাডেমীর ভাইস প্রিন্সিপাল সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সজিবের পরিচালনায় অনুষ্টিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজী সোহেল আহমদ খান টুনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী ভূমি অফিসার মোঃ আব্দুর রউফ, মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হাবিব আহমদ, দুলাল মিয়া, মোঃ আমিনুল ইসলাম ও সন্তোষ দেব নাথ প্রমূখ।





























