১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অাশারকান্দি ইউনিয়নে ফসলহারা কৃষকদের মধ্যে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : ০৪:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার ফসলহারা কৃষকদের মধ্যে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসুচী উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী সভাপতিত্বে, ইউপি সচিব তোফাজ্জল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এতে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ট্যাগ অফিসার এলজিইডি অফিসের সহকারী উপ-প্রকৌশলী আব্বাস উদ্দিন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম লেছু মিয়া,খছরু মিয়া, প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরী, জাকির হোসেন, আলাল মিয়া, শাহ মোঃ ছানু মিয়া,সেলিনা বেগম, শেপা বেগম, আফিয়া বেগম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহিবুর রহমান রাসেল, সহ-সভাপতি জনি চৌধুরী প্রমুখ। পরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৩শত ৫৯ জনের মধ্যে জনপ্রতি ৩৮ কেজি চাল ও নগদ ৫শত টাকা করে দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অাশারকান্দি ইউনিয়নে ফসলহারা কৃষকদের মধ্যে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ

Update Time : ০৪:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭