অাশারকান্দি ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
- Update Time : ১১:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অাশারকান্দি ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির উদ্যােগে ৪র্থ দিনের কর্মসুচি উপজেলার অাশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারস্থ নিউনেশন একাডেমির মিলনায়তনে অায়োজিদ মতবিনিময় ও অালোচনা সভা মাষ্টার অাব্দুল কদ্দুসের সভাপতিত্বে ও রফিক অাহমদের পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জগন্নাথপুর কোট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী, প্রবীন শিক্ষক মাষ্টার অাবু সাঈদ লেবু, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশহাদুল হক চৌধুরী রাশেল নিউনেশন একাডেমির প্রধান শিক্ষক অাব্দুল হক, অাশারকান্দি ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মোস্তফা প্রমূখ।
অালোচনা সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র শামছুদ্দিন খান ও মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈযদ সাইফুদ্দিন অাহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























