০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অাশারকান্দি ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

  • Update Time : ১১:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতির প্রস্তুতিতে অস্ত্রসহ ৬ ডাকাত দলকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

উপজেলার ডাকাতির প্রস্তুতিতে গ্রেফতারকৃত অস্ত্রসহ ৬ ডাকাতরা হচ্ছে, উপজেলার চক তিলক গ্রামের মৃত ইয়াছিন উল্লাহর ছেলে মানিক মিয়া (৪৯),পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭), পাঠকুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুনু মিয়া (৩২), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), শাহারপাড়া (মিরপুর) গ্রামের মিয়াধন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৭),শাহারপাড়া (নারায়নপুর) গ্রামের আসক আলী ছেলে দুলাল মিয়া (২৮)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে ও এসআই গোলাম মূর্শেদ ফাত্তাহ চৌধুরী, এএসআই মো.মোশাহিদ মিয়া, এসআই তপন দেব, এএসআই সাদেকুর রহমান সহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অাশারকান্দি ইউনিয়নের চকতিলক গ্রামের সাতবিলা হাওরের পশ্চিম পাড়ে নজরুল মিয়ার বাড়ীর পার্শ্বে কাচা রাস্তার উপরে ১৬ থেকে ১৭ জনের একদল ডাকাত অস্ত্র শস্ত্র সহ ডাকাতির করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩ টা ১০ মিনিটের সময় উল্লেখিত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাতগন দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে মানিক মিয়া (৪৯), ছালিক মিয়া (২৭), জুনু মিয়া (৩২), জাহাঙ্গীর হোসেন (৩০), আলমগীর হোসেন (২৭), দুলাল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জগন্নাথপুর পত্রিকাকে জানান, ডাকাতির প্রস্তুতিতে অস্ত্রসহ ডাকাতদের গ্রেফতার করে থানায় মামলা রুজু করা হয় ও গ্রেফতারকৃত ডাকাতদেরকে বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অাশারকান্দি ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

Update Time : ১১:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮