অামার বিরোধীতা করতে গিয়ে জননেত্রীর বিরুদ্ধে কথা বললে কঠিন জবাব- ডন
- Update Time : ০৩:১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ অাহমদ :: সুনামগঞ্জ- ৩(জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে অাগামীদিনে নৌকার কান্ডারী, অাওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য অাজিজুস সামাদ অাজাদ ডন বলেছেন, অামার বিরোধীতা করতে গিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে কঠিন জবাব দেয়া হবে। কেউ যদি অাচরণ দিয়ে রাজনীতির উত্তরাধিকার নিয়ে কঠাক্ষ করেন অাওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর বাজারে বিকাল ৩ টায় ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন।
অাজিজুস সামাদ ডন বলেন, বানের জলে ভেসে অাসিনি কেউ উনম্মাদের মতো কথা বললে থেমে যাব না। জনগনই অামার শক্তি।

জগন্নাথপুর উপজেলা অাওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র অাব্দুল মনাফের সভাপতিত্বে যুগ্ন সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রর পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজি আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আব্দুল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেশব দেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়া, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, অাওয়ামীলীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, আব্দুল গফুর, আব্দুল কাদির, শাহীন আহমদ, কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এম মোতাহার আলী, সহ- সভাপতি হোসাইন আহমদ টিটু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, ছাত্রলীগ নেতা অাব্দুল মুকিত, জেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমাব সিতু, সাইফুর রহমান সোহাগ। জগন্নাথপুরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ঈদ পূণর্মিলিনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাজ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তফা, আব্দুল মিয়া, কাউন্সিলর সুহেল মিয়া, সাবুল মিয়া, সালাউদ্দিন, যুবলীগ নেতা অানোয়ার কোরেশী, জফর মিয়া, তুহেল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির আহমদ, জাহাঙ্গীর আলম, কয়েস অাহমদ, বদরুল ইসলাম, অাসাদ কোরেশী, শেখ শাহজাহান অাহমদ, জয়নুল কোরেশী, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা অসীম পাল, হুমায়ন খান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীদের উপস্থিতিতে সমাবেশের কণায় কণায় লোকে জন সমুদ্রে পরিণত হয়।

























