১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদিত
- Update Time : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার (৩ডিসেম্বর) এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ এসএম জাকির হোসেন। কমিটিতে আহবায়ক হিসেবে রাখা হয়েছে আরিফ উল আলমকে এবং যুগ্ম-আহবায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হক কিরণ, দীপঙ্কর কান্তি দে, এনায়েত রেজা জিসান, সোহেল রানা, মাসকাওয়াত জামান ইন্তি, আশিকুর রহমান রিপন। এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফয়সল আহমদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আহল পিয়াল।



















