১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধ দমনে সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে- বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

  • Update Time : ০৯:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আমরা সিলেটকে সারা দেশের মধ্যে একটি আদর্শ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে অপরাধ দমনে খুব শিগগিরই পুরো সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সীমাবদ্ধ সম্পদের কথা উল্লেখ করে বলেন, আমাদের সক্ষমতা সীমিত হলেও যে সম্পদ রয়েছে, তা দিয়েই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি পুলিশের আবাসন সমস্যা, যানবাহনের সংকটসহ বিভিন্ন লজিস্টিক সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেন। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেটকে সন্ত্রাসমুক্ত ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারবৃন্দ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এদিকে সন্ধ্যায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খাদিমপাড়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কাজের উদ্বোধন করেন। তিনি খাদিমপাড়া বিসিক শিল্পনগরী থেকে ইসলামের হাওর পর্যন্ত ‘ললীছড়া খাল’ খনন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি ও প্রকল্পের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা জানান, এই খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষিকাজে ব্যাপক সুবিধা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অপরাধ দমনে সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে- বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

Update Time : ০৯:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬