অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি সচিব
- Update Time : ০২:৫০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নথপুর পত্রিকা ডেস্ক :: অক্টোবরের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
টাঙ্গাইলরে বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিার দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাসাইল পৌরসভা একটি ছোট পৌরসভা। তারপরও ইসি প্রত্যকেটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থকেে বাসাইল পৌরসভাসহ সিটি নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপক্ষে, শান্তপর্িূণ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আশা করছি আগামী ৩০ জুনের নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইতোমধ্যে সব প্রকার প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে।
বাসাইল উপজলো পরিষদ মিলনায়তনে আয়োজতি সভায় টাঙ্গাইলের জেল প্রশাসক খান নুরুল আমীনের সভাপতিত্বে সভায় অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচীব মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র্যাব-১২ এর সিপিসি-৩ কমান্ডার মেজর রবিউল ইসলাম, জেলা নির্বাচন র্কমর্কতা তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান প্রমুখ।



























