০২:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান সরকার

  • Update Time : ০৪:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও কর্মী সনাতন উল্লাস।

বুধবার (২১ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছামিদুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানীর দায়ের করার মামলায় উপস্থিত না হওয়ায় বুধবার (২১ সেপ্টেম্বর) একই আদালত ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ৩১ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী এ মামলা দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশালমিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরান এইচ সরকারের নেতৃত্বে বের হওয়া ওই মিছিলে আরও অন্তত ৫০ জন অজ্ঞাত ব্যক্তি অংশ নেন। মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেয়া হয়। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে এসেছে। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইমরানসহ অন্য আসামিরা কটূক্তিমূলক স্লোগান দিয়েছেন। তাদের স্লোগান মানহানিকর।

এ ঘটনায় গত ২৯ মে রাতে ছাত্রলীগের মিছিল থেকে শাহবাগে ইমরান সরকারকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে দেখা যাবে, সেখানেই কুত্তার মতো পেটানো হবে।’ পরে গত ১৬ জুলাই এই মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে এবং শাহবাগে হামলার শিকার হন ইমরান এইচ সরকার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান সরকার

Update Time : ০৪:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭