০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘কাজী হতে পারবেন কওমির ডিগ্রিধারীরাও’

  • Update Time : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আইন উপদেষ্টা লিখেন, এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।

তিনি লিখেন, আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘কাজী হতে পারবেন কওমির ডিগ্রিধারীরাও’

Update Time : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫