ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর মজলিস কার্যালয়ে উপজেলার সহ-সভাপতি মুফতি আকমল হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জননেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা শামসুল হক, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহেল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক হা.মাওলানা মাহফুজুল আলম শামরান, বায়তুল মাল সম্পাদক মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, নির্বাহী সদস্য মাওলানা সিহাব আহমদ প্রমুখ। সভায় দাওয়াতি মাস ২০২৫ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।


জগন্নাথপুরে মজলিসের উপজেলা শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন|
পোস্টটি ১১৫২ বার পড়া হয়েছে








