ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
- Update Time : ০৪:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: চকলেট দেয়ার কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাখাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিবরিয়া আহমেদ (১৯) একই গ্রামের জমির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটিকে চকোলেট খাওয়ানোর কথা বলে কৌশলে নিজের দোকানে নিয়ে যায় কিবরিয়া। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে রবিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তার করে।




























