আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলেন জুবাইদা রহমান «» সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০ «» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত





জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র নির্দেশে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই লুৎফুর রহমান, এসআই হামিদুর রহমান, এসআই রিফাত সিকদারের নেতৃত্বে এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই জাহাঙ্গীর আলম মজুমদারের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর (ঈমানকোনা) গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার ছেলে জিআর-৩১/২৩ (জগঃ)-এর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ সাইদ আহমেদ (২৪), উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জিআর ৫৪/২৫ (জগঃ)-এর পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান (৪৫), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের ইছাক আলীর ছেলে জিআর-৫৩/২৪ (জগঃ)-এর পলাতক আসামী সেবুল মিয়া, রতন মিয়া, জীবন মিয়া, নলুয়া- নোয়াগাঁও গ্রামের আব্দুল বাতিনের ছেলে জিআর-৫৭/২৪ (জগঃ)- এর পলাতক আসামী আব্দুল হক টুনু (৫০), নলুয়া নোয়াগাঁও গ্রামের এবারক উল্যার ছেলে সিআর ২৭১/২৪ (জগঃ)-এর পলাতক  আসামী মধু মিয়া (৪০)। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ