আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলেন জুবাইদা রহমান «» সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০ «» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত





জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান আর নেই

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা সৈয়দ আতাউর রহমান (৮০) আর নেই। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। স্ত্রী, এক ছেলে রেখে গেছেন সৈয়দ আতাউর রহমান। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতাউর রহমান রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের জানাজা আজ শনিবার বাদ এশা সৈয়দপুর- ইশানকোনা হালি ছাড়া মাঠে অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ