০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে পূর্ব পাগলা ইউনিয়নের রনসী মাদ্রাসার কুরআন শিক্ষা প্রশিক্ষণের পুরস্কার বিতরণ

  • Update Time : ১১:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনসী কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শাখা কেন্দ্র দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাস ব্যাপি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স এর সমাপণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মাদ্রাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠান মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও কেন্দ্র সিনিয়র শিক্ষক মাওলানা তোফায়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা আলী খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাহ্হার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা জুবেদ আহমদ, হাফিজ আলী উসমান, মাওলানা সারওয়ার আহমদ, হাফিজ মাওলানা মাশহুদ আজহার খান, ক্বারী মাহবুব খান প্রমূখ। এসময় শিক্ষার্থীদের অভিভাবক তাদের স্ব স্ব বক্তব্য তুলে ধরে বলেন, প্রতিটি সন্তানকে সুশিক্ষিত করে তুলতে পিতা মাতার পর একজন শিক্ষকের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা রনসী ও তাঁদের শিক্ষকরা প্রতিটি সন্তানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকায় কাজ করে যাবে বলে তারা বিশ্বাস করেন। এসময় কোমলমতী শিক্ষার্থীরা মাসব্যাপী প্রশিক্ষণের ফলাফলে শতভাগ সাফল্য ও মেধাক্রমানুসারে পুরস্কার গ্রহন করে আনন্দ উদ্দীপনা ছিলো যা চোখে পড়ার মতো।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে পূর্ব পাগলা ইউনিয়নের রনসী মাদ্রাসার কুরআন শিক্ষা প্রশিক্ষণের পুরস্কার বিতরণ

Update Time : ১১:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫