০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গরু চুরি মামলার আসামী গ্রেফতার
- Update Time : ১০:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে গরু চুরি মামলার আসামী গ্রেফতার করেছে পুলিশ।
থানার এসআই জিয়া উদ্দিন ও এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (নোয়াপাড়া) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে গরু চুরি মামলার আসামী জুয়েল মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৫ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























