আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলেন জুবাইদা রহমান «» সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০ «» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত





আর্জেন্টিনা দল থেকেও ছিটকে গেলেন মেসি

ডেস্ক রিপোর্ট :: ইনজুরিতে পড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দুইটি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। সেই চোট পিছু না ছাড়ায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকেও ছিটকে গেছেন এলএমটেন।

চলতি মাসের ২২ ও ২৬ তারিখ এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি খেলতে পারবেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার একটি গণমাধ্যম।

মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট আছে। এই কারণে মেজর লিগ সকারে আজ ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। যদিও লুইস সুয়ারেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানের সহজ জয়ই পেয়েছে মায়ামি।

তবে মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর আশা কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন মেসি। মন্টেরির বিপক্ষে সেই ম্যাচের প্রথম লেগ হবে ৩ এপ্রিল। তবে এই মাসে আর তার মাঠে ফেরার সম্ভাবনা নেই।

এদিকে, মেসির চোট নিয়ে দুশ্চিন্তা লিওনেল স্কালোনির শিবিরেও। কারণ, আগামী জুনেই যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার এবারের আসর। শিরোপা ধরে রাখতে সেখানে মেসিকে খুব বেশি প্রয়োজন। আর যুক্তরাষ্ট্রের মাঠে মেসির অভিজ্ঞতাও আছে। সেই সময় মেসি পুরো ফিট থাকেন কি না, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন আর্জেন্টাইনরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ