০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় যেতে ‘ইনভাইটেশন’র খুঁজে সিলেটিরা

  • Update Time : ০৩:২৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রায় একবছর ধরে ভিজিট ভিসা নীতি আগের চেয়ে অনেক শিথিল করেছে কানাডা। এই সুযোগে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক ভিজিট ভিসায় কানাডা যাচ্ছেন। তবে দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিজিট ভিসায় কানাডায় যাচ্ছেন সিলেটের তরুণরা। সিলেটের শতাধিক কনসালটেন্সি ফার্ম ও ট্রাভেলস কানাডার ভিসা প্রসেসিং করছে। গেল এক বছরে কয়েক হাজার মানুষ ভিজিট ভিসায় কানাডায় গেছেন বলে ধারণা করা হচ্ছে। কানাডায় বসবাসকারী কোন নাগরিকের ‘ইনভাইটেশন’ থাকলে ভিসা প্রাপ্তির সম্ভাবনা বেশি এমন ধারণা থেকে এখন কানাডা গমনেচ্ছু সিলেটিরা ইনভাইটেশনের খুঁজে নেমেছেন।

চলতি বছরের শুরু থেকে কানাডা সরকার তাদের ভিজিট ভিসা নীতি শিথিল করে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার লোকজন ভিজিট ভিসার জন্য আবেদন করেন। বেশিরভাগ আবেদনকারীর ভিসাও হয়ে যায়। এতে কানাডার ভিজিট ভিসা নিয়ে মানুষের মধ্যে আরও আগ্রহ বাড়ে।

কেউ একা আবার কেউ সপরিবারে কানাডার ভিজিট ভিসার আবেদন করেন। ভিসা পেয়ে অনেকেই পাড়ি জমিয়েছেন স্বপ্নের দেশ কানাডায়। ভিসা আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি কেউ কানাডায় বসবাসরত আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকে ইনভাইটেশন লেটারও সাবমিট করেন। আবার কেউ কেউ হোটেল বুকিংসহ আবেদন করেন।

হোটেল বুকিং দিয়ে অনেকেই ভিসা পেলেও ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানগুলো আবেদনের ক্ষেত্রে ইনভাইটেশনকে গুরুত্ব দিচ্ছে। আবেদনকারীকে কানাডায় বসবাসরত কোন আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব থাকলে ইনভাইটেশন লেটার আনতে উদ্ধুদ্ধ করছে। অনেক প্রতিষ্ঠান টাকার বিনিময়ে ইনভাইটেশনও ম্যানেজ করে দিচ্ছে। এজন্য তারা আবেদনকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কানাডায় যেতে ‘ইনভাইটেশন’র খুঁজে সিলেটিরা

Update Time : ০৩:২৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩