০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আঠারো হাজার মাখলুকাত- একটি অপ্রমাণিত কথা : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ১১:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আঠারো হাজার মাখলুকাতের বিষয়টি জনসাধারণের
মধ্যে খুব প্রসিদ্ধ একটি কথা, এমনকি অনেক আলেম নিজেদের বয়ানে এ সংখ্যা উল্লেখ করে থাকেন, কিছুদিন পুর্বে নগরীর এক মসজিদে জুমার নামাজ পুর্বে খতিব সাহেবের মুখে বারবার আঠারো হাজার মাখলুকাতের কথা শুনেছি। অথচ কথাটি কোন সাহীহ হাদীস দ্ধারা প্রমাণিত নয়।

আল্লাহ তাআলা অগণিত মাখলুক পয়দা করেছেন। জলে ও স্থলে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির মাখলুক আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। অসংখ্য মাখলুক মানুষের জানার বাইরে রয়েছে। আল্লাহ তাআলা কত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট সংখ্যা কুরআন বা সহীহ হাদীসে বলা হয়নি।

যদিও একটি অগ্রহণযোগ্য বর্ণনায় এর সংখ্যা ‘এক হাজার’ বলা হয়েছে, অনেক মুহাদ্দিস এ বর্ণনাটিকে মাওযূ বা জাল বলে আখ্যা দিয়েছেন। (আলমাওযূআত, ইবনুল জাওযী)

অবশ্য মাখলুকাতের সংখ্যা সম্পর্কে কিছু মনীষীর উক্তি রয়েছে।

কেউ সতের হাজার জগত রয়েছে বলেছেন। আবুল আলিয়ার নামক এক বিদ্বান অনুমান অনুযায়ী চৌদ্দ হাজার কিংবা আঠারো হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন বর্ননা করেছেন, আর এ কথাটিই প্রসিদ্ধতা লাভ করেছে।
মনীষাদের কথাগুলো অনুমান নির্ভর, উনারা অসংখ্য
বুঝাতেই তা বলেছেন, নির্দিষ্ট করতে নয়।

আঠারো হাজার মাখলুকাত বিষয়ে আবুল আলিয়ার
বক্তব্যকে তাফসিরে ইবনে কাসিরে আজব কথা বলে
প্রত্যাখ্যান করা হয়েছে। মুলত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তা গননা তো দুরের কথা,মানুষের পক্ষে ধারণা করা ও সম্ভব নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আঠারো হাজার মাখলুকাত- একটি অপ্রমাণিত কথা : শাহ মমশাদ আহমদ

Update Time : ১১:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১