০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারাবীহ ও তাহাজ্জুদ- দুটি পৃথক নামাজ, বিভ্রান্তির সু্যোগ নেই : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৭:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

পবিত্র রমজান মাসের আগমনে মুমিন হৃদয় আনন্দে শিহরিত। রমজান মাসে তারাবীহ ও তাহাজ্জুদ নামাজ আদায়কালে মনে অনুভুত হয় আলাদা এক প্রশান্তির ছোঁয়া।
অধিক এবাদাতের যৌবনকাল রমজানের এ আনন্দঘন মুহূর্তে ও কিছু ভাইদের তাহাজ্জুদ আর তারাবীহ একই নামাজ বলে মুসলমানদের মনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা খুব দুঃখজনক।

কুরআন হাদীস ও সাহাবায়ে কেরামের আমল দ্ধারা সুস্পষ্ট প্রমাণিত তারাবীহ ও তাহাজ্জুদ দুটি পৃথক নামাজ, এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।

১. তাহাজ্জুদের নামাজ কুরআন দ্ধারা প্রমাণিত।
ومن الليل فتهجد به نافلة لك
পক্ষান্তরে তারাবীহ সহীহ হাদীস দ্ধারা প্রমানিত।
من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم
من ذنبه،،،

২. তাহাজ্জুদ শুরু হয়েছে মক্কা থেকে, তারাবীহ’র সুচনা মদীনায়।

৩. তাহাজ্জুদ ও তারাবীহ শরীয়তের নির্দেশিত আমল হওয়ার পটভূমির ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে, তাহাজ্জুদ প্রথমে ফরজ ছিল পরবর্তীতে নফল হয়েছে, হযরত আয়েশা রাঃ এর হাদীস দ্ধারা সুপ্রমানিত। পক্ষান্তরে তারাবীহ শুরু থেকেই সুন্নাতে মুয়াক্কাদা।

৪. তাহাজ্জুদের নামাজ জামাত ছাড়া একান্তে পড়া উত্তম
কিন্তু তারাবীহ নামাজ জামাতে পড়া সুন্নাতে মুয়াককাদাহ কেফায়া।

৫. তাহাজ্জুদের নামাজে কুরআনের তেলাওয়াত যতটুকু সম্ভব করা যায়, কুরআনের খতম করা প্রমাণিত নয়
فاقرؤ ما تيسر منه
কিন্তু তারাবীহ নামাজে খতমে কুরআন সাহাবায়ে কেরাম ও সালফে সালেহীন থেকে প্রমানিত।

৬. তাহাজ্জুদের নামাজে নির্দিষ্ট রাকাত নেই, যত রাকাত ইচ্ছা পড়া যায়, কিন্তু তারাবীহ সালাতে বিশরাকাত যুগযুগ থেকে সুপ্রমানিত।

৭. তাহাজ্জুদ নামাজ সারা বছরব্যাপী পড়া মুসতাহাব,,রাসুল সঃ আট রাকাত তাহাজ্জুদ অধিকাংশ সময়েই পড়তেন, রমযান এবং রমযান ছাড়াও, হযরত আয়েশা রাঃ এর হাদীস থেকে সুপ্রমানিত। অপরদিকে তারাবীহ নামাজ শুধু রমযান মাসে পড়া সুন্নাত।

৮. মুহাদ্দিসিনগণ সিহাহ সিত্তাহ সহ অধিকাংশ হাদিসের কিতাবে তাহাজ্জুদ ও তারাবীহ নামাজের ভিন্ন ভিন্ন অধ্যায় করেছেন, তাহাজ্জুদের অধ্যায় কিয়ামুল লাইল নামে আর তারাবীহ অধ্যায় কিয়ামু রামাযান নামে অভিহিত করেছেন।

৯. তাহাজ্জুদ শব্দের শাব্দিক অর্থ নিদ্রা থেকে জাগা, যে নামাজ ঘুম থেকে উঠে আদায় করা হয়, তাই তাহাজ্জুদ,যা শেষ রাতের নামাজ। তারাবীহ এর বিপরীত।

১০. হাজার বছরের মুসলিমঐতিহ্য তারাবীহ-তাহাজ্জুদ ভিন্ন নামাজ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

তারাবীহ ও তাহাজ্জুদ- দুটি পৃথক নামাজ, বিভ্রান্তির সু্যোগ নেই : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৭:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১