০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসুন, মোবাইল থেকে শিক্ষা গ্রহণ করি

  • Update Time : ০৭:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহ মমশাদ আহমদ

& নেটওয়ার্ক না থাকলে মোবাইল যেমনি নিস্ফল, নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক না থাকলে মুমিন জীবন ও নিস্ফল।

& মোবাইলের রিং বেজে উঠলে কল আসার সংকেত আমরা বুঝে নেই, কিন্তু চুল দাড়ি পাকা, বারবার অসুস্থ হওয়া, হাঁচি দেয়ার সময় শ্বাস বন্ধ হওয়া, এসব যে মৃত্যুর সংকেত, তা একবার ও ভাবিনা।

& কাউকে দু একবার কল দিয়ে রিসিভ না করলে আমরা অসন্তুষ্ট হই, কিন্তু আল্লাহর পক্ষ হতে মুয়াজ্জিন আযানের মাধ্যমে আমাদের সালাতের দিকে কল করেন, আমরা অবহেলা করি, আল্লাহ যে অসন্তুষ্ট হবেন ভাবিনা।

& মোবাইলে সমস্যা দেখা দিলে মেকানিকের শরনাপন্ন হই, গুগলের সহায়তায় ঠিক করার চিন্তাও করিনা, কিন্তু শরীয়তের কোন ব্যাপারে সংশয় বা মতবিরোধ দেখা দিলে বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞাসা না করে গুগলে সার্চ করি।

& নিজের স্মৃতি মুলক, পরিবারিক, রাজনৈতিক ছবি ও কর্মকাণ্ড মোবাইলে সংরক্ষণ করি, মানুষদের জানান দিতে পোস্ট করি, কিন্তু আমার সকল কর্ম কেরামান কাতিবীন লেখে রাখছেন,সব গুলো সংরক্ষণ হচ্ছে, কিয়ামত দিবসে পোস্ট হবে, একবার ও ভাবিনা।

& মোবাইলের স্ক্রিন পরিস্কার রাখতে সচেষ্ট থাকি, কিন্তু নিজের চরিত্র শুভ্র রাখতে, আচরণ থেকে আবর্জনা দূরীকরণে সচেষ্ট থাকিনা।

& মোবাইলের কার্যকারিতা যথাযথ রাখতে,অন্তত দিনে একবার রিষ্টার্ট করি, কিন্ত নিজের অন্তরের শান্তি লাভে দিনে অন্তত একবার নীরবে আত্বজিজ্ঞাসা করিনা, আল্লাহর ধ্যান করিনা।

& মোবাইল ছাড়া ঘন্টা দুয়েক সময় অস্বস্তি অনুভব করি, কিন্তু কুরআন ছাড়া বছরের পর বছর কাটিয়ে দেই, অস্বস্তি বোধ করিনা।

& মোবাইলের ঘড়ি দেখে প্রত্যেক দিনের কর্মসূচি ফলো করি, কিন্তু জীবন নামক ঘড়ির কাটা বন্ধ হওয়ার নিকটে, একবার ও ভাবিনা।

& বন্ধুর সাথে চ্যাটিং করে বাক্য বিনিময় করি, হৃদ্যতার স্বাদ অনুভব করি কিন্তু কুরআনের সুরা ফাতেহা তেলাওয়াত করে ও মুমিনের পরম বন্ধু দয়ালু আল্লাহর সাথে বাক্য বিনিময় হয়, এর স্বাদ কি কখনো অনুভব করেছি?

& মোবাইলের মাধ্যমে কারো শুভেচ্ছা বার্তা পেলে মন আপ্লুত হয় কিন্তু একবার দুরুদ পাঠ করলে দশবার আল্লাহর রহমতের শুভেচ্ছা পাওয়া যায়, তা কি চিন্তা করেছি?

& সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সর্বক্ষণ সচেষ্ট থাকি
কিন্তু আসমানে ভালো কাজের মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কতটুকু সচেষ্ট আছি?

& মোবাইল অকার্যকর হলে মানুষ ‘অকেজো মুবাইল’ বলে
কিন্তু আমাদের জীবন অকার্যকর হলে মানুষ সম্পুর্ন নাম পরিবর্তন করে দেয় “লাশ” বলে ডাকে। হে আল্লাহ, আমাদের বুঝার তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আসুন, মোবাইল থেকে শিক্ষা গ্রহণ করি

Update Time : ০৭:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১