নারীকাহন : নাসিমা জোহা চৌধুরী
- Update Time : ১০:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হে নারী আপনি পুরুষ বিদ্বেষী, পুরুষের উপর রাগ করে সংসার ছেড়ে আসেন, কখনও একাকী, কখনো সন্তান সমেত।কেউ চাকরি করেন, কেউ ব্যাবসা, কেউ বেকার। কেউ নিজের হাল নিজে ধরেন, কেউ আবার বাবা, ভাইয়ের কাঁধে চেপে বসেন। জীবন চলে, পরিবর্তন হয়। কারও নতুন সংসার হয় কারও হয়না।কেউ সন্তানের ভালোমন্দ বিবেচনায় জীবন কাটিয়ে দেন। কেউ সন্তান ছাড়াই একাকী কাটান। এক ভাবে জীবন পার হন।
আচ্ছা এতো অভিমান কেনো আপনাদের? আমি অসংখ্য নারীকে দেখেছি, সামান্য কারণেই তারা সংসার ছাড়েন।অনেক সাধাসাধিতেও অভিমান ভাঙ্গেন না। কেউ তো নির্যাতন সইতে না পেরে ছাড়েন তাদের কথা ভিন্ন। কিন্তু কয়জন আছেন অবিবাহিত?
আপনার পুরুষ পছন্দ নয় বেশ!আপনি লেখিকা, সমাজ সেবিকা, নারীবাদী ইত্যাদি। আপনি সভা সেমিনারে পুরুষদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেন। এমন ভাবে তাদের উপস্থাপন করেন যে পুরুষ চরম নিকৃষ্ট জীব। তাদের থেকে নিরাপদ থাকাই যেন হয় সকল নারীর লক্ষ্য। আপনি লম্বা চওড়া বুলি ছেড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। আপনার চমৎকার চমৎকার পোস্ট, প্রবন্ধ, কবিতা, বক্তৃতা বিবৃতি শুনে কিছু কিছু পুরুষেরাও আপনাকে পছন্দ করে।
দিনশেষে আপনিই আবার পুরুষের বুকের উত্তাপ খোঁজেন। কণ্ঠের উষ্ণতায় নিজেকে হারান। গোপনে একটিবার কথা বলার জন্য গোমঢ়ে মরেন। একটু শ্বাস নিতে পুরুষের সঙ্গ চান। রাত দুপুরে মেসেন্জারে, হোয়াটসআপে খোঁচাখুঁচি করেন।অধিকাংশ দেখা যায় সে পুরুষ আর কারও স্বামী, কারও বাবা! এমনি করে আপনি কলমে ধার দেখান, তেজ দেখান আর রাতে সমর্পিত হন। অপরের বর নিয়ে টানাটানি করেন, ঘরে ঘরে ঝড় তুলেন। কিসের নারী আপনি হে? কিসের এতো দেমাগ আপনার? কিসের পুরুষ বিদ্বেষ?
দিনের আলোয় আপনি পুরুষ বিদ্বেষী, রাতের নির্জনতায় পুরুষ আকাঙ্ক্ষি! আপনার এমন দ্বৈত রূপ আমি নারী হয়েও ঘৃণা করি। পুরুষ নয় বরং আপনার মতো দ্বীচারিণী নারী, নারীর চরম শত্রু। আপনি পুরুষের কথায় সুখ খোঁজেন, প্রসংশায় নিজেকে সঁপে দেন, একটু আহ্লাদে গদগদ হন, আবার তাদের বিরুদ্ধে বিঁষও ছড়ান। ছিঃ আপনাকে।
শুনুন পুরুষ আমার শত্রু নয়। আমার সবচেয়ে প্রিয়জন হচ্ছে পুরুষ। আমার প্রথম প্রেম যে পুরুষ, তিনি আমার বাবা, আমার ভাই আমার কলিজা, আমার স্বামী আমার হৃৎপিণ্ড, আমার ছেলে আমার সবকিছু।
তবুও যেসব নারীরা সুযোগ পেলে পুরুষ বিদ্বেষে পিছিয়ে পরে না, সমাজে এমন হিপোক্রেট নারীরাই ক্রমাগত বাড়ছে। সেজন্যই সংসার ভাঙ্গন ও বাড়ছে। পুরুষকে আপন ভাবুন, সহযোগী ভাবুন, নিজের সংসার টিকিয়ে রাখুন, পরের সংসারে কান পাতবেন না, নজর দেবেন না প্লিজ!
(একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে লিখা)



















