দুনিয়া কাঁপানো মহামারী পর্ব ৩
- Update Time : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ মোঃ সফিনূর
১৯১৮ সালে স্পানিশ ফ্লু বিশ্বের মহামারী হিসেবে আবির্ভূত হতে থাকে এবং ১৯২০ সালে স্পানিশ ফ্লু জানুয়ারি ও ডিসেম্বর মাসে ৫০ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ইউরোপ-আমেরিকায় সেই সময় আনুমানিক ৫ কোটি বা ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয় ।,এর জন্যই এই মহামারী মানবজাতির সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী হিসেবে আবির্ভূত উল্লেখ করা হয় ।সেইসময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানি থেকে ইউরোপ আমেরিকা যুদ্ধের জড়িয়ে পড়ে ওদের অসুস্থতা ও মৃত্যুর খবর বিশ্ববাসীকে কম দেখানো হয়েছিল ।স্পেন সেই সময় এই মহামারী বিশ্ববাসীর সামনে সঠিকভাবে পর্যবেক্ষণ এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করার জন্য এই মহামারী স্পানিশ ফ্লু হিসাবে বিশ্ববাসী নামকরণ করে ।ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব সাধারণত খুব অল্প বয়স্ক এবং বৃদ্ধদের উপরে পড়ে, যারা এর মাঝামাঝি বয়সে থাকে তাদের ক্ষেত্রে বেঁচে থাকার হার বেশি, এবং স্প্যানিশ ফ্লুর উৎপত্তিস্থল নিয়ে ধোঁয়াশা আছে বিশেষজ্ঞরা চীন থেকে স্পানিশ ফ্লু শুরু হয়েছিল বলে ধারণা করেন । পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি কোথায় থেকে শুরু হয়েছিল তবে ১৯১৮ সালের এই রোগ প্রথম উত্তর আমেরিকায় দেখা মিলে এবং স্পেনের মাদ্রিদে মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর এর নাম হয় ‘স্প্যানিশ ফ্লু’ । স্পেনের আকাশ-বাতাস লাশের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে মানুষের মধ্যে হাহাকার দেখা দেয় শুধু মৃত্যুর মিছিল করে স্পেনের রিয়াল মাদ্রিদের প্রতিটি ঘরে লাশের সারি পরে মানুষের কান্নার আকাশ-বাতাস ভারী হয়ে আসছিল ইউরোপ-আমেরিকার ছাড়িয়ে অন্যান্য মহাদেশ ভারতবর্ষ, প্রাণ হারিয়েছিলেন ১ থেকে ২ কোটি মানুষ। দুটি ধাপে ভারতকে গ্রাস করে স্প্যানিশ ফ্লু – প্রথম ধাপে এর প্রভাব ছিল অপেক্ষাকৃত মৃদু, কিন্তু দ্বিতীয় ধাপে ভয়ঙ্কর আকার ধারণ করে সারা দেশে আছড়ে পড়ে মহামারী, ১৯১৮ সালের অন্তিম ভাগে ।১৯১৮ সালের ফ্লুর বিষয়ে নির্দিষ্টভাবে মানুষ কী জানে সে সম্পর্কে। উইর্টশ বলেন, যতদূর আমি জানি, কেউ এটা করেনি। যদি আপনি একটা জরিপ করেন, আপনি কিছুই পাবেন না।উইর্টশের মতে, সম্মিলিত স্মৃতি অনেকাংশে সুস্পষ্ট সূচনা, মধ্য ও শেষের ওপর নির্ভর করে। তিনি বলেন, যদি এমন কোনো জ্ঞানীয় যন্ত্র যা কিনা সর্বব্যাপী ও প্রাকৃতিক তা হলো আখ্যান। তার মতে, সব মানব সংস্কৃতিই আখ্যান ব্যবহার করে। চলবে-



















