নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় উপজেলা কৃষকলীগের আহ্বায়ক গ্রেফতার
- Update Time : ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে পর্নোগ্রাফি আইনের এক মামলার পলাতক আসামী হিসেবে এবার গ্রেফতার হয়েছেন নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু। বুধবার সন্ধায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তার ছোট ভাই মোঃ নাজমুল আলম (৩২) কে গ্রেফতার করে পুলিশ। তারা পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, সিলেট কোতোয়ালী থানায় ফরিদা আক্তার নামের জনৈকা এক মহিলা কর্তৃক দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং মামলায় বিজ্ঞ আদালত নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু ও তার সহোদর নাজমুল আলম এর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই রুহুল আমীন, এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের বাংলা টাউন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান।





























