১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবাহীন ছেলের আকুতি : আবদুর রহমান জামী

  • Update Time : ১২:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনেই আসে। যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগে, তখন কারো পরামর্শ খুব জরুরী হয়ে পড়ে। সে সময়ে পাশে দাঁড়ানোর মতো আদর্শ একজন মানুষ হচ্ছেন- বাবা। স্বভাবগত গাম্ভীর্যের জন্য বাবার সাথে সবার ঘনিষ্ঠতা একটু কম থাকে। কিন্তু সে মানুষের আমাদের প্রতি ভালোবাসার কোন ঘাটতি থাকে না। “বাবা আমি তোমাকে ভালোবাসি” এই কথাটি কোনোদিন বলা হয়নি।

কিংবা বাবাও আমাকে বলার কিংবা দেখার সুযোগ হয়নি!এবং আমারো না!!

একটা সময় কতোবার কল্পনা করেছি, বাবার মৃত্যু একটা দুঃস্বপ্ন মাত্র। যেকোনো সময় বাবা ফিরে আসবে। আমি আর বাবা একে ওপরকে দেখার সুযোগ হয়নি।প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করি।

আমি সবসময় মনে করি বাবা ছাড়া আমি একজন অসম্পূর্ণ মানুষ।বাবা থাকলে যা কিছু হতো, যা শিখতাম, বাবার অবর্তমানে তা হয় নি আমার জীবনে।সবসময় মনে হয়,আমার মাথার উপর কোন বটবৃক্ষের ছায়া নেই। বাবাকে নিয়ে আমার কোন স্মৃতি নেই।কিন্তু বুকের গভীরে কোথাও একটা স্মৃতিসৌধ আছে যার মুখোমুখি দাঁড়ালেই বাবাকে মনে পড়ে, দেখতে পাই সেই বটবৃক্ষকে যাকে ছাড়া আমি অসম্পূর্ণ।অনুভবে স্পর্শ করতে পারি তার অস্তিত্ব।বাবা খুব বিপদে ফেলে গেছেন আমাকে! তিনি মাকে বলে গিয়েছিলেন,তার ছেলে অনেক বড় মানুষ হবে।
“বাবা মানুষ আজও হতে পারিনি” তবে তোমার ইচ্ছে পূরণে প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে মানুষ হয়ার চেষ্টায় রত তোমার সন্তান।

তোমাকে হারিয়েছি ৩০ বছর আগে। কিন্তু তোমাকে ভুলতে পরিনি একটি মুহুর্তের জন্যেও। কাউকে প্রকাশ করতে পারিনা হৃদয়ের আকুলতা। নীরবে, আড়ালে কত যে কেঁদে চলছি তা কাউকে বুঝাতে পারছি না।

বাবা, মৃত্যুর কাছাকাছি সময়ে যখন তুমি শয্যাশয়ী। দাদা ও মা বলেছিলেন; আমি গর্ভে এসেছি শুনে তুমি নাকি একদম সুস্থ হয়ে গিয়েছিলে। আল্লাহ সম্ভবত তোমাকে খুব বেশী পছন্দ করেছিলেন, তাই তোমাকে তার কাছে নিয়ে গেলেন। আমাকে এতিম করে!

আর বাবা ডাকা হয়নি তোমাকে।তুমিও দেখনি আমাকে।আর হবেও না কোনদিন। বাবা, তুমি কেন চলে গেলে? প্রকৃতির এ নিষ্ঠুরতা আমি মানতে পারছি না।বাবা, আজ তোমায় খুব মনে পড়ে, তোমার অভাব প্রতিটি মুহুর্ত,প্রতিটি কাজে, প্রতি অবস্থাতেই অনুভব করি অন্তর হতে……!
আর আল্লাহকে বলি;

তুমি ক্ষমা করো। তুমি মায়া করো। আমার বাবা থাকলে যে রকম মায়া করতেন আমাকে……!!।

লেখক: দক্ষিণ সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাবাহীন ছেলের আকুতি : আবদুর রহমান জামী

Update Time : ১২:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০