০১:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা অা.লীগের ১৪ ইউনিটের সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে ৯২ জন আলোচনায়

  • Update Time : ০৫:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলার ১৪ ইউনিটের (উপজেলার সমপর্যায়ের) সম্মেলন ঘোষণা করায় তৃণমূলের নেতা কর্মীরা সক্রিয় হয়ে ওঠেছেন। পদ পেতেও দৌড়ঝাপ ও তদবিরে ব্যস্ত হয়ে ওঠেছেন আগ্রহীরা।

১৪ ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে আগ্রহী ৯২ জন দলীয় নেতা। জেলার ১১ উপজেলা, দুই পৌরসভা ও একটি থানায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে।

দলীয় একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, সুনামগঞ্জ সদর উপজেলায় সভাপতি হতে আগ্রহী সংগঠনের বর্তমান উপজেলা সভাপতি আবুল কালাম, সাবেক সভাপতি মরহুম মনোয়ার বখ্ত নেক’এর অনুজ রশিদ বখ্ত নজরুল ও সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও দলীয় নেতা প্রদীপ পাল নিতাই। সাধারণ সম্পাদক পদে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা পরিষদ সদস্য, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য তারিখ হাসান দাউদ ও দলীয় নেতা হোসেন আলী’র নাম শুনা যাচ্ছে।

সুনামগঞ্জ পৌরসভায় সভাপতি পদে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দলীয় নেতা অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, বিকাশ কান্তি দে বাবুল’এর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে ঝুটন পুরকায়স্থ ও সাজিদুর রহমান’এর নাম আলোচনায় রয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলায় সভাপতি পদে বর্তমান সভাপতি বেনজির আহমদ মানিক, বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, দলীয় নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার ও রফিুকুল ইসলাম তালুকদারের নাম আলোচনায় আছে।
সাধারণ সম্পাদক পদে দলীয় নেতা নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিনের নাম শুনা যাচ্ছে।

জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি পদে বর্তমান সভাপতি আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দলীয় নেতা হারুন অর রশিদ, আনার মিয়া, ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের নাম আলোচনায় আছে। সাধারণ সম্পাদক পদে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, অাওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অালহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র’এর নাম শুনা যাচ্ছে।

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস জানিয়েছেন, সম্মেলনের তারিখ তাদের না জানিয়েই ঘোষণা হয়েছে। ধর্মপাশার ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলায় সংগঠন অনেক শক্তিশালী। সম্মেলনের তারিখ উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করে ভালো হতো। এই উপজেলায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সভাপতি ও আমি সাধারণ সম্পাদক। এখানকার সংগঠন অনেক শক্তিশালী। এই উপজেলায় সভাপতি পদে সংগঠনের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সহসভাপতি আলমগীর কবির, শামীম আহমদ বিলকিস এবং সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ মুরাদের নাম শুনা যাচ্ছে।

ছাতক উপজেলায় নতুন কমিটিতে সভাপতি পদে আবরু মিয়া তালুকদার, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, সাধারণ সম্পাদক পদে আবু সাদাত লাহীন’এর নাম আলোচনায় আছে।

ছাতক পৌরসভায় সভাপতি পদে আব্দুল জলিল আজাদ এবং সাধারণ সম্পাদক পদে পৌর কমিশনার তাপস চৌধুরী’র নাম রয়েছে।

দিরাই উপজেলায় নতুন কমিটিতে বর্তমান সভাপতি আছাব উদ্দিন সর্দার, সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাবেক পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে প্রদীপ রায়, বিশ^জিৎ রায়, রঞ্জন রায়’এর নাম শুনা যাচ্ছে।

শাল্লা উপজেলায় নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক পদে দীপু রঞ্জন দাস, আবুল লেইছ চৌধুরী ও বিশ^জিৎ চৌধুরী নান্ট’ু আলোচনায় রয়েছেন ।

দোয়ারাবাজার উপজেলায় নতুন কমিটিতে সভাপতি পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্য ইদ্রিছ আলী বীরপ্রতীক, দলীয় নেতা ফরিদ আহমদ তারেক, আব্দুল খালিক ও শামীম আহমদ এবং সাধারণ সম্পাদক পদে আমিরুল হক’এর নাম আলোচনায়।

দক্ষিণ সুনামগঞ্জে নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল হেকিম, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান, তহুর আলী, আবুল কালাম, রেজাউল আলম নিক্কু, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক পদে হাসনাত হোসাইন, নিহার রঞ্জন তালুকদার ও নিজাম উদ্দিনের নাম শোনা যাচ্ছে।

মধ্যনগর উপজেলায় নতুন কমিটিতে সভাপতি পদে গিয়াস উদ্দিন নূরী, আব্দুশ শহীদ আজাদ, নৃপেন্দ্র রায়, খসরুজ্জামান বাবলু এবং সাধারণ সম্পাদক পদে প্রবীর বিজয় তালুকদার, মোবারক হোসেন, মাহবুব ফারুকী ও পরিতোষ রায়’এর নাম আলোচনায়।

জামালগঞ্জ উপজেলায় নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, বর্তমান সভাপতি মোহাম্মদ আলী, মুকিত চৌধুরী ও দ্বিজেন্দ্র লাল দাস, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এম নবী হোসেন, মোবারক তালুকদার, ইউপি চেয়ারম্যান রজব আলী, এহসানুল করিম পারভেজ ও আকবর হোসেন’র নাম আলোচনায়।

তাহিরপুর উপজেলায় নতুন কমিটি’র সভাপতি হিসাবে বর্তমান সভাপতি আবুল হোসেন খাঁ, দলীয় নেতা আলকাছ উদ্দিন খন্দকার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অমল কর, দলীয় নেতা নিজাম উদ্দিন ও মোতাহের হোসেন আখঞ্জি’র নাম আলোচনায় রয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন গণমাধ্যমকে জানান, মাননীয় পরিকল্পনা মন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান মহোদয়ের অনুরোধে জগন্নাথপুরের তারিখ ৬ নভেম্বর পিছিয়ে অাগামি ১ ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এই প্রসঙ্গে বলেন, কমিটি হবে গঠনতন্ত্র মেনে, সম্মেলনের তারিখও হয়েছে গঠনতন্ত্র অনুসরণ করে। যাতে ওয়ার্ড ইউনিয়ন’এর সম্মেলন করে উপজেলা সম্মেলন করা যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ জেলা অা.লীগের ১৪ ইউনিটের সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে ৯২ জন আলোচনায়

Update Time : ০৫:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯