‘সরব’ রাজনীতিতে ‘নিরব’ এরশাদ
- Update Time : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি। মেধাবী এই রাজনীতিবীদকে অনেকেই দেশের রাজনীতির মেসিও বলে থাকেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দল যখন জোট-মহাজোট ও জাতীয় ঐক্য নিয়ে ব্যস্থ এমন সময় বেশ নিরবই রয়েছেন এক সময়ে টানা ৯বছর রাষ্ট্রপরিচালনাকারী এই নেতা। তাই সবার নজর এখন এরশাদের দিকে। তিনি কোন দিকে যান। অনেকেই মনে করছেন এরশাদ যেই দিকে যাবেন, সেই পক্ষই হয়তো ক্ষমতার মসনদে বসবে।
রাজনীতিতে যখন নানা রকম মেরুকরণ হচ্ছে, তখন রাজনীতি মেসি খ্যাত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ নিরবতা পালন করছেন। সাবেক এই প্রেসিডেন্টের ঘনিষ্ট সুত্রগুলো বলছে যে, এরশাদ দেখছেন কারা বেশি শক্তিশালী হয়। ঝোপ বুঝে কোপ কুপ দিয়ে সরকার দলের থাকাই হচ্ছে তাঁর মুল লক্ষ্য। এরশাদ সব সময় সেই জোটেই যান, যেই জোট ক্ষমতায় যায়, বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। এবারও তিনি ঝুঁকি নিতে চান না।
সিঙ্গাপুরে ড.কামাল হোসেনের সঙ্গে এরশাদের মিটিং হয়েছে, আবার এরশাদ বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও দেন-দরবার করেছেন। তিনি বর্তমান সরকারের নির্বাচনকালীন মন্ত্রিসভাতেও থাকতে পারেন। আর অন্যদিকে বিএনপিও এরশাদকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে সাবেক এই প্রেসিডেন্ট অনেকটা সিদ্ধান্তহীনতায় ভূগছেন।
সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির অনেকেই মনে করছেন, যেকোনো পরিস্থিতিতেই তাঁরা এই সরকারের অধীনের নির্বাচনে যাবেন। তাঁরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আর পার্টির চেয়ারম্যান এখনই কোন সিদ্ধান্ত নিতে চান না। সময়ই বলে দিবে তিনি দলকে নিয়ে কোন জোটে যাবেন। মুলত একারণেই এখন সবার নজর এরশাদের দিকে।
জাপা চেয়ারম্যানের ঘনিষ্ট সূত্র জানায়, এরশাদ অপেক্ষা করছেন রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যায়, তা দেখার জন্য। সময় হলে তিনি ঠিকই তাঁর অবস্থান ঘোষণা করবেন।



















