সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করতে চাই : জেলা প্রশাসক আব্দুল আহাদ
- Update Time : ০৪:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমি গত ৯ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি। আমি এখন সুনামগঞ্জের মানুষ। এ জেলার মানুষের কল্যাণে কাজ করতে চাই। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান। মুক্ত আলোচনা পর্বে জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সাফি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আল-হেলাল, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মো. শাহাব উদ্দিন আহমদ, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের সময়ে’র সম্পাদক সেলিম আহমদ তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, যমুনা টিভি প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, দৈনিক আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, নিউজ ২৪ প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক আকরাম উদ্দিন, ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক, এনটিভি প্রতিনিধি দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস, চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিনিধি এ আর জুয়েল, ডিবিসি প্রতিনিধি আমিনুল ইসলাম, এ.কে এম মিলন, মাওলানা শফিউল আলম প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আরো বলেন, গত বছর সুনামগঞ্জ জেলার উপর দিয়ে বড় ধরনের দুর্যোগ বয়ে গেছে। তারপরও সরকার জনগণের সাথে থেকে বিশেষ করে মান্যবর রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হাওরবাসীর কাছে এসে দুর্যোগ মোকাবেলায় যাযা করণীয় তার সবকিছুই করেছেন। তিনি বলেন, নওগাঁ জেলা ও সুনামগঞ্জের জীবন যুদ্ধ গতি প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। কিন্তু এ জেলার মানুষ সংগ্রামী ও সম্প্রীতি পরায়ণ। বর্তমান সরকার হাওরবাসীর জীবন সংগ্রামে যেমন সর্বশক্তি নিয়োগ করেছেন তেমনি এ সরকারের একজন কর্মচারী হিসেবে এ জেলার উন্নয়নে যে সম্ভাবনা ও সুযোগ আছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে উন্নয়নের সকল কাজই করবো। তিনি সাবেক জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের অসমাপ্ত কাজগুলো সম্পন্নে আত্মনিয়োগ করবেন বলেও মতামত ব্যক্ত করেন।



















