০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি

  • Update Time : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: আশঙ্কা ছিল গোপনে পকেট কমিটি হবে। তাই ঘটা করে প্রস্তুতি ও প্রচারণা ছিল না। আওয়ামী লীগসহ অধিকাংশ অঙ্গসংগঠনকেও জানানো হয়নি এ ব্যাপারে। কিন্তু তৃণমূল নেত্রীরা খবর পাবার পর বেঁকে বসেন। কোনো পকেট কমিটি নয়, প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই সম্মেলনের মাধ্যমে ২২ বছর পরে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হল। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে সম্মেলন সম্পন্ন হয়। শেষদিকে কাউন্সিলের মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এদিকে কমিটিতে স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, মাত্র দুই দিন আগে সম্মেলনের পোস্টার প্রচার করা হয় ফেসবুকে। সম্মেলনের পোস্টারে নাম ছিলনা জেলা আ.লীগের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছিল নানা জল্পনা-কল্পনা। একটি বলয় চাচ্ছিল পুরো কমিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে। কিন্তু শেষ মুহূর্তে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সহধর্মিণী হুসনা হুদা সভাপতি পদে প্রার্থী হন। ফলে সম্মেলন ঘিরে সামান্য উত্তেজনাও দেখা দেয়। অবশেষে মঙ্গলবার বিকেলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন শেষে রুদ্ধদ্বার কাউন্সিলের মাধ্যমে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা হবে বলে জানান তিনি।
বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও সামিনা চৌধুরী মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. আফতাব উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম (কৃক)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, দিলরুবা জামান শেলী, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, শিখা চক্রবর্তী, কামরুন্নেছা মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হুসাইন (খেয়া), সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সীমা করিম, সদস্য শিরিন বেগম ও রেবেকা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ইউনিয়ন মহিলা আ.লীগের সভাপতি সালেহা বেগম, মাহফুজা বেগম প্রমুখ।
জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা মহিলা আ.লীগের নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন বলেন, দীর্ঘদিন পর সুনামগঞ্জে মহিলা আ.লীগের কমিটি গঠন হতে যাচ্ছে। এতে নতুন নেতৃত্ব বিকশিত হবে। পূর্ণাঙ্গ কমিটি হলে আরো নতুন নেতৃত্ব স্থান পাবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সহ-সভাপতি অ্যাড. রিতা বেগম, রওশন সিদ্দিকা, নাসিমা চৌধুরী এলি, রওশন আরা বেগম পুতুল, সাধারণ সম্পাদক হুসনা হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন অ্যাড. কানিজ রেহনুমা রব্বানী ভাষা, সাদিয়া বখত সুরভী, সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাগিবা সুলতানা, মাজেদা আক্তার, ফারহানা ইমা ও সালমা আক্তার। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি

Update Time : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮